1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে আরিচা ঘাটে দোয়া ও গণভোজের আয়োজন করেছেন ফাহিম খান রনি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৭১৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৫আগস্ট আরিচা ঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ র্বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম রহমান খান রনির উদ্যোগে বিশাল মিলাদ, দোয়া মাহফিল ও গরুর খিচুরি গণভোজের পাশাপাশি সনাতন র্ধমাবলম্বীদের জন্য ভিন্ন রকম আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য ১৫ আগস্ট মানিকগঞ্জের আরিচা ৩ নম্বর ফেরী টার্মিনালে হাজারো জনসাধারণের জন্য  জাতির পিতা বঙ্গবন্ধু ও  পরিবারের নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তরুন নেতা ফাহিম খান রনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গিয়েছেন আত্মপরিচয়, স্বাধীন রাষ্ট্র। যে নেতার জন্ম না হলে বিশ্বের বুকে সৃষ্টি হতো না বাংলাদেশের মানচিত্র। বাঙালির জাতীয় জীবনে ১৫ ই আগষ্ট বেদনাবিধুর শোকাবহ দিন। জাতীয় শোক দিবসের এদিনে মহান নেতা ও পরিবারের শহীদ সদস্যদের গভীর ভাবগাম্ভীর্যে স্বরন করা, যথাযথ শ্রদ্ধা নিবেদন সকলেরই দায়িত্ব।

বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা, কোটি বাঙালির প্রানের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সভাপতি,  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক এবং নবগঠিত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এর দায়িত্বে রয়েছি। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে, প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়, জাতীয় নেতৃবৃন্দ ও মানিকগঞ্জ জেলার সর্বস্তরের মুজিবসৈনিক প্রতি কৃতজ্ঞতা অশেষ। জাতির পিতা বঙ্গবন্ধুরআদর্শিত এবং মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ও সকলের দোয়া কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।চিরঞ্জীব পিতা মুজিব।বিনম্র শ্রদ্ধা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :