1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে স্কুল  ছাত্রী  গণধর্ষণের অভিযোগ ৪ জন  গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৪৫ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্তক চার যবুককে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ফলসাটিয়া গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ফলসাটিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ হাসান (২৭), আমজাদ হোসেনের পুত্র সজীব মিয়া (২২), চান মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫) ও অলিল মিয়ার পুত্র মোহাম্মদ বিজয় মিয়া (২২)।

অভিযোগে জানা গেছে,  ৬ আগষ্ট রবিবার ধর্ষণের শিকার ওই ছাত্রী সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার পূর্বপরিচিত বন্ধু তরিকুলের সাথে ফলসাটিয়া এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে যায়। সেখানে ফয়সালসহ আলামিন ও রাহুল নামের আরো তিন জন তরুণ ছিল। দুপুরে আসামি হাসান, সজিব, রুবেল ও বিজয় ফয়সালের উক্ত ঘরে প্রবেশ করে তরিকুলদেরকে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে আসামিরা স্কুল ছাত্রীকে উক্ত ঘরে আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এরপর বিকেলে ঘটনাটি যাতে কাউকে না বলে সে বিষয়ে আসামিরা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেয়।

পরবর্তীতে এ ঘটনায় এলাকার লোকজন কানাঘষা করতে থাকলে মেয়েটির বাবা সোমবার শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২০)এর ৯(৩)ধারায় একটি মামলা রুজু করা হয়।

এব্যাপারে শিবালয় থানার ওসি (তদন্ত) শেখ ফরিদ আহম্মদ জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের  ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :