1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

৩ নম্বর সতর্ক সংকেত সকল সমুদ্রবন্দরে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২১১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশের চারটি সমুদ্রবন্দরের সবগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় অধিদফতরের ওয়েবসাইটের স্ক্রলে এই সংকেত দেখা যায়। এতে বলা হয়েছে-চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। যার বর্ধিত একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অধিদফতর থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগ-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার সন্ধ্যা ৬টার পরের ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে, ‘সামান্য পরিবর্তন হতে পারে।’

শনিবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৪.৫ এবং বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড করা হয় বান্দরবানে ১৪২ মিলিমিটার। ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হলে অধিদফতর তাকে সর্বোচ্চ নির্ণায়ক ’অতি ভারী’ বৃষ্টি বলে। আজ ঢাকায় সূর্যোদয় ও সূর্যাস্ত যথাক্রমে ভোর সাড়ে ৫টা ও সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :