1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

পদ্মায় শখের গোসলই কাল হলো তুষারের, পরিবারে শোকের মাতম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: বন্ধুদের সাথে শখ করে পদ্মায় গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কিশোর তুষারের। আনন্দের গোসল পরিণত হলো বিশাদে।গোসল শেষে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি তুষার। সন্তানের নিখোঁজ সংবাদ পাওয়ার পর বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তার মা। পুরো পরিবারে চলছে শোকের মাতম।মানিকগঞ্জের হরিরামপুরের ধূলসুরা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিখোঁজ তুষার হোসেন হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো। সে রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৮/১০ কিলোমিটার দুরুত্বে আনন্দ করার জন্য শখ করে বন্ধুদের সাথে পদ্মায় গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি বলে জানান স্থানীয় আমিনুর রহমান।

স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানান, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের মোশাররফ হোসেন সানির ছেলে তুষার হোসেন ওরফে মতিয়ার(১৭)তার বন্ধুদের সাথে শোখ করে মোটরসাইকেল নিয়ে রোববার (৩০ জুলাই) দুপুরে বাড়ি থেকে ৮/১০ কিলোমিটার দুরুত্বে পদ্মা নদীতে গোসল করতে যায়।বন্ধুদের সাথে গোসল করতে একসাথে গেলেও তার পাঁচ বন্ধু .মো: অভি(১৬), মো: রাহুল(১৭),.মো: জিহাদ (১৭),মো: সালাউদ্দিন (১৬),.মো:রাতুল(১৭)বিকেলে বাড়িতে ফিরে আসলেও তুষার আর বাড়ি ফিরে আসেনি।

তুষারের মা জানান, আমাগো এলাকার অভি (১৬), মো: রাহুল (১৭),.মো: জিহাদ (১৭),মো: সালাউদ্দিন (১৬),মো:রাতুল (১৭) তুষারকে গোসল করতে  নিয়ে যায়। সবাই বাড়ি ফিরে আসলেও তুষার ফিরে না আসায় তার বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে একেক জন, একেক রকমের কথা বলে। কেউ জানায়,  তুষার আসতেছে রাস্তায়,  আবার বলে তুষার কই জানিনা। একেক জন, একেক কথা বলে। সন্ধায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে।এন্ড্রয়েড মোবাইল ওগো কাছে।আমার ছেলেরে আপনারা আইনা দেন।

ধূলসুরা এলাকার শুকুরের স্ত্রী জানান, গোসল করবার যাইয়া যদি ডুইবা যায় তাইলে কাউরে কইলোনা ক্যা।ওনে(পদ্মাপাড়) মেলা চাইল দিছে,  পাশে লোক ছিল, বেরি বাঁধে কাজের লোক ছিল কাউরে কইলোনা ক্যা পদ্মায়, তলায় গেছে! এখানেইতো সন্দেহ কাজ করে।

তুষারের প্রতিবেশী আমিনুর রহমান জানান, ওর বন্ধুদের একেক জনের একেক রকমের কথা। কেউ বলছে ডুব দিয়ে আর উঠে আসেনি। কেউ বলছে লাফ দিয়েছে। কেউ বলছে স্রোতে নিয়ে গেছে।

অভির বাবা আশরাফ জানান, হরিরামপুর ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মায় ট্রলার নিয়ে আমরা খোঁজাখুজি করেছি। আমার ছেলে অভি আর সালাউদ্দিন  গোসল করে পদ্মা থেকে চলে আসছে। বাকী চারজন পদ্মাপার রয়ে গেছে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকীরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়।

জিহাদের বাবা জয়নাল জানান, পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা জানিয়েছে।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, এখনও নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি। আমরা খোঁজ করছি। তুষারের সাথে থাকা ৫ বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি।আজকে জিডি করতে আসবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :