
দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক নৌকা ভ্রমণের গন্তব্য ছিল অনুষ্ঠিত হয় যমুনা নদীর দ্বীপ চরে।
এ উপলেক্ষে শুক্রবার সকালে অত্র সমিতি’র কার্যালয় এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাব থেকে সকালে নদীর ঘাটে পৌঁছে সকল সাংবাদিক এক সাথে নৌকায় ওঠে উক্ত চরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া পলাশের সঞ্চালনায় এ নৌকা ভ্রমণ আনন্দ ও উল্লাস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি মোঃ মাহবুব আলম রাসেল, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হবি প্রমুখ।
এছাড়া উক্ত সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply