1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

পদ্মায় ধরা পড়লো ৩৮ কেজি ওজনের বাঘাইড়, বিক্রি ৫০হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে হারুন হালদারের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ রানা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

জেলে হারুন হালদার বলেন, বেশ কিছু দিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় হতাশ ছিলাম। নদীতে পানি বাড়ায় অনেক দিন পর শুক্রবার সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ৩৮ কেজি ওজনের এ বাঘাইড় মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ক্রয় করি। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। পরে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :