1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঝালকাঠিতে ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুর পড়ে শিশুসহ ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুসহ ১৭ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আবুয়াল হাসান। দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ কুতুবী জানান, যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের ভেতরে আরো কেউ আছে কিনা তা দেখা হচ্ছে। বেশিরভাগ যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :