1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি, ৩ লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। এখন পর্যন্ত ওয়াটার বাসের ৩ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ডুবে যাওয়ার ২ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ৩টি লাশ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ।

তিনি বলেন, তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানিয়েছিলেন।

তবে যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল বলে জানান এসআই মারুফ।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :