1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্কঃ আজ বিশ্ব খাদ্য দিবস। এ দিবস উপলক্ষে রবিবার (১৬ অক্টোবর) এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানানদিবস। এ দিবস উপলক্ষে রবিবার (১৬ অক্টোবর) এক বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে, যেখানে অনাহার এবং মৃত্যু প্রতিদিনকার বাস্তবতায় পরিণত হয়েছে। বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করার সামর্থ্য নেই।

বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য এক কঠিন সময়ে এবারের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে। গত তিন বছরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে।

কোভিড-১৯ মহামারি, জলবায়ু সংকট, পরিবেশ বিপর্যয়, সংঘাত এবং ক্রমবর্ধমান অসমতার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধ খাদ্য, সার ও জ্বালানির দামবৃদ্ধিকে তরান্বিত করেছে। তবে আমরা একসঙ্গে পদক্ষেপ নিলে এগুলোর সবগুলোই সমাধান করতে পারি।

এ বছর আমাদের এই বিশ্বে সবার জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে। কিন্তু আগামী বছরের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদনে কৃষকের জরুরিভিত্তিতে সুলভ মূল্যে সার দরকার।

এ বছরের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। অধিক উৎপাদন, অধিক পুষ্টি, আরও ভালো পরিবেশ এবং আরও ভালো জীবন। ’

পুষ্টিকর খাবার সবার জন্য সুলভ করতে সরকার, বিজ্ঞানী, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নশীল দেশগুলোয় তাদের সহযোগিতা বাড়াতে হবে, যাতে করে দেশগুলো নিজেদের নাগরিকদের সহযোগিতা করতে পারে এবং খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে পারে। নিরাশা থেকে একসঙ্গে আমাদের প্রত্যাশা ও পদক্ষেপের দিকে অগ্রসর হতে হবে। বিশ্ব খাদ্য দিবসে এবং প্রতিটা দিন আমি আপনাদের সবার প্রতি পরিবর্তনের অংশীদার হতে আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :