1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

ঈদের ছুটিতে ঢাকাসহ ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ প্রাণহানি ১৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঈদের ছুটিতে রাজধানীসহ দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে শিশু, নারী এবং গরু ব্যবসায়ীসহ ১৩ জনের প্রাণহানি হয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে শিশুসহ ৪ জন, গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে দুজন, দিনাজপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নারী এবং কুমিল্লায় প্রাইভেটকার চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু এবং গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। উত্তরায় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঈদের দিন বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধা জেলার সুজন (৩২) ও রাব্বি (২৪) এবং নাটোর জেলার রানা (৩০) ও আয়েন (৪)। সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তিনজন।

কুমিল্লা : ঈদের দিন মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাইভেটকার চাপায় জাকারিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার তদন্ত কর্মকর্তা টিপু রায় জানান, ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় জাকারিয়া। হাড়িসর্দার বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত প্রাইভেটকার চাপায় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া নামক স্থানে ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-প্রাইভেটকারের যাত্রী ফেনী জেলার ফুলগাজী থানার দামুড়া গ্রামের মৃত হাজী আবদুল মান্নানের পুত্র আবুল বাশার (৬০) ও কারের চালক ঢাকার শ্যামপুর দনিয়ার স্মৃতিধারা এলাকার হক মিয়ার পুত্র মো. মিজান (৩৫)। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেটকারের সঙ্গে ঢাকামুখী পলাশবাড়ী এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রী ও চালক গাড়িতেই আটকা পড়ে মারা যান।

মুন্সীগঞ্জ : টঙ্গিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা একজন আহত হয়। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বেশনাল গ্রামের দীঘিরপাড় এলাকার দুলাল দেওয়ানের ছেলে জিসান রাজা (১৫), একই এলাকার খোরশেদ মালতের ছেলে আপন মালত (১৫) ও আসমত মালতের ছেলে রুবেল মালত (১৫) মোটরসাইকেলে ঘুরতে বের হয়। এ সময় বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা খেয়ে একটি পুকুরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জিসান ও আরোহী আপন নিহত হয়। অন্য আরোহী রুবেল আহত হয়।

গোপালগঞ্জ : যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক শেখ (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ ব্যবসায়ী ও নসিমন চালক। শুক্রবার ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মানিক শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের রহম শেখের ছেলে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত-আহতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নসিমনটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী মানিক শেখ নিহত হন ও অপর ৪ ব্যবসায়ী এবং নসিমন চালক আহত হন।

দিনাজপুর : ফুলবাড়ীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে একজন নারী নিহত হয়েছেন। তিনি পিকআপের যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রহিমা দিনাজপুরের কাহারোল উপজেলার পাহাড়পুর (পারগাঁও) এলাকার আবদুল খালেকের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আমবোঝাই একটি ট্রাক রাজধানীর দিকে যাচ্ছিল। একই সময়ে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে দিনাজপুরের দিকে আসছিলেন। দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী রহিমার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।

ঢাকা : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন-মনি বেগম (৩৬) ও মিনারা আক্তার (৫৫)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে মনি বেগমের গ্রামের বাড়ি শেরপুর জেলায়। আর মিনারা আক্তার উত্তরার দক্ষিণখান এলাকার বাসিন্দা। বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অন্যজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের টাঙ্গাইলগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই একজন ও অন্যজন হাসাপাতালে মারা যান। মিনারা খাতুন পোশাক কর্মী ও মনি বেগম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটি আটক এবং এর চালক চালক শাহিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :