1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

ভারত এশিয়া কাপ শেষ করলো আফগানিস্তানকে হারিয়ে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পড়েছেন

অনলাইন স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট ভক্তরা আফসোস করতেই পারেন, শেষ ম্যাচের মত কেন হলো না প্রথম দুই ম্যাচ? তাহলে তো অন্তত ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু আফসোস করে এখন আর লাভ নেই। ফল যা হওয়ার হয়েই গেছে। আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ভারতের।

তবুও শেষ ম্যাচে জয় পেলে সেটা হবে একটা স্বান্তনা। অবশেষে সেই স্বান্তনা এলো বিশাল জয়ে। আফগানিস্তানকে বিধ্বস্ত করার মধ্য দিয়ে। শেষ ম্যাচে আফগানদের ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।

বিরাট কোহলিদের করা ২১২ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ১১১ রানে থেমে গেছে আফগানিস্তানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সক্ষম হয় আফগানরা।

২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে আফগানিস্তান। টপ অর্ডার ইব্রাহিম জাদরান একাই লড়াই করলেন ভারতীয় বোলারদের বিপক্ষে। একাই ৫৯ বলে ৬৪ রান করেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় বোলাররা তাকে আউটও করতে পারেনি।

রশিদ খান ১৫ এবং মুজিব-উর রহমান করেন ১৮ রান। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন ৩জন।

ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার একাই নেন ৫ উইকেট। ৪ ওভারে ১ মেডেন এবং মাত্র ৪ রান দিয়ে ৫ উইকেট নেয়ার দুর্লভ কৃতিত্ব অর্জন করেন তিনি। ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং।

এছাড়া ১টি করে উইকেট নেন আর্শদিপ সিং, রবিচন্দ্রন অশ্বিন এবং দিপক হুদা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে ভারত। বিরাট কোহলি একাই করেন ১২২ রান। তাও মাত্র ৬১ বল খেলে। ১২টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি। ৬২ রান করেন লোকেশ রাহুল।

 

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :