
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ফাহিম রহমান খান রনির শুভ জন্মদিনে মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন স্থানে দোয়া, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শিবালয় উপজেলার নয়াকান্দী ইসলামীয়া এতিমখানাসহ শিবালয় উপজেলার ১৯টি মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানুর একান্ত সহকারী জসিম উদ্দীন এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
এ সময় রাজবাড়ী দৌলতদিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপ্লব, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা, আরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনায়েম মুনতাকিম খান অনিক, শিবালয় উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল, আরুয়া ছাত্রলীগ সভাপতি রাকিবসহ শিবালয় ও ঘিওর উপজেলার যুবলীগ, ছাত্রলীগের বিভিন্নস্তরের শতাধিক নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফাহিম রহমান খান রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদ্স্য এবং ১/১১ সরকারের সময়ে দেশরত্ন শেখ হাসিনা মুক্তি আন্দোলনের অগ্রসেনানী, নিবেদিত প্রাণ মুজিব সৈনিক । বাবা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু। তিনিও একাধারে শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার।
Leave a Reply