1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

তরমুজের দাম নাগালের বাইরে: এক তরমুজে একদিনের কামাই শেষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ। মৌসুমের শুরুতে এ ফল ক্রেতাদের আকর্ষণ করলেও বেশি দামের কারণে কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে অনেকে। সাধ্যের মধ্যে না থাকায় কেউ কেউ তরমুজ না কিনে ফিরে যাচ্ছেন খালি হাতে।

জানা গেছে, আদমদীঘি ও সান্তাহারসহ বিভিন্ন হাট-বাজারে যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল ও ভোলা থেকে আনা হয়েছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এখন বাজারে সবুজ রঙের বংলালিংক তরমুজের তুলনায় কালো রঙের তরমুজ বেশি রয়েছে। বিক্রেতারা বলছে কালো এ তরমুজের ভেতরটা টকটকে লাল এবং খেতে দারুণ মিষ্টি।

আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তরমুজ বিক্রেতা সুমন হোসেন ও রানা বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেশি। তাই তরমুজের দামও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু কম। এখন বাজারে তরমুজ নতুন আসছে। মাল আমদানি বেশি হলেই দাম কমে যাবে। আমরা যে তরমুজ বিক্রি করছি সেগুলো বরিশাল থেকে আনা। তবে একটু বেশি হওয়ায় কেনাবেচা কম হচ্ছে।

তরমুজ কিনতে আসা তেঁতুলিয়া গ্রামের ইয়াছিন আলী বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা খুব কঠিন। তরমুজের দাম ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলে ভালো হতো। তরমুজ কিনতে আসা ভ্যান চালক আনিছুর রহমান বলেন, বাড়িতে ছয়জন মানুষ। একটা বড় তরমুজ কিনতে গেলে ৫০০ টাকা লাগে। একদিনের কামাই তরমুজ কিনতেই শেষ হয়। এজন্য তরমুজ না কিনেই ফিরে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :