1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে শিশু বরণ ও সেরা মা সন্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ‘স্বপ্নময় জীবন গড়বে’ দেশের কান্ডারি তোমারাই হবে’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে শিশু বরণ উৎসব এবং সেরা মা এর সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  শিবালয় উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ১শ’ ২৫জন শিক্ষার্থীকে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এর মধ্যে তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ  শিশু বরণ ও সেরা মা সন্মাননা স্মারক প্রদান উপলক্ষে ব্যাতিক্রমধর্মী এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা প্রথমে কেক কাটার পর ভর্তিকৃত নতুন শিশু শিক্ষার্থীদেরকে  ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া ২০২২ সালের শিক্ষার্থীর উপস্থিতি, বিদ্যালয়ে ইউনির্ফম পরিধান এবং বিদ্যালয়ে টিফিন নিয়ে আসা এই তিনটি বিষয়কে প্রধান্য দিয়ে নির্বাচিত করা হয়েছে শ্রেণী ভিত্তিক সেরা মা ২০২২। এসময় পাঁচজন  সেরা মাকে সন্মাননা ক্রেস্ট প্রদান এবং উত্তরীও পরিয়ে দেওয়া হয়।এরা হলেন, তাহমিনা আক্তার, শরিফা ইয়াসমিন, সালমা আক্তার, রিনা আক্তার ও অনিতা সরকার।এতে পরবর্তিতে বিদ্যালয়ে ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে যথেষ্ট সহায়ক হবে।

আলোচনা সভায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান (জানু), উপজেলা শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা, তেওতা ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ^াস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :