1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

১লা মার্চ থেকে দুই মাস মাছ ধরা বন্ধ থাকবে বরিশালের ৫ নদীতে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইলিশসহ সব ধরনের মাছ সংরক্ষণে আগামী দুই মাস বরিশালের তিন উপজেলার ৫ নদীতে মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে- মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জেলার সদর উপজেলা, মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার কালাবদর, মাছকাটা, গজারিয়া, মেঘনা ও নয়া ভাঙনি নদীর ৮২ কিলোমিটার অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ থাকবে। অভিযান সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময় অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য বিভাগকে  চিঠি দেওয়া হয়েছে। জেলেদের সচেতন করতে ইউনিয়নগুলোয় উঠান বৈঠক করা হয়েছে। এছাড়া জেলা টাস্কফোর্স মাছ শিকার বন্ধ রাখতে অভিযান চালাবে।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, অভয়াশ্রমে আইন অমান্য করে মাছ শিকার করলে কমপক্ষে ১ বছর, সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অভিযান চলাকালীন নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডে ৪০ কেজি করে চাল মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :