
দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ দৌলতপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী তিন বছরের জন্য নব-নির্বাচিত কমিটি’র নাম ঘোষনা করেন।
এরা হলেন, সভাপতি দৈনিক মুক্ত খবরের মো. মিজানুর রহমান মিন্টু মোল্লা, সাধারণ সম্পাদক দৈনিক এই বাংলার মোঃ মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি গ্রাম-গঞ্জ পত্রিকার মোঃ রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক গণকণ্ঠের এসকে রাসেল, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হবি, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম লিটন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক মোঃ জসিম মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আমিনুর রহমান ছোয়াদ, কার্যকরী সদস্য মোঃ মাসুদ হোসেন ও মোঃ লুৎফর রহমান।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সালমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক যুগ্ন-সাধারণ মো: শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, ডিবিসি টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আশরাফুল আলম লিটন, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার মো: ইউসুফ আলী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু প্রমুখ।
Leave a Reply