1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

 দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সম্পাদক সালমান খান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার পড়েছেন

দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক সালমান খানকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার প্রেসক্লাবের নিজ ভবনে দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

এরা হলেন, সভাপতি দৈনিক  ভোরের কাগজের মো:শাহ আলম, সহ-সভাপতি আজকের পত্রিকার মাহবুবুল আলম রাসেল, সাধারণ সম্পাদক ইত্তেফাকের মো:সালমান খান, যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গন-মানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এই বাংলার মোহাম্মদ নুরুল ইসলাম এবং আমার সংবাদের আব্দুর রফিকে কোষাধ্যক্ষ  করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মো: আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক যুগ্ন-সাধারণ মো: শাহানুর ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, ডিবিসি টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আশরাফুল আলম লিটন, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার মো: ইউসুফ আলী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিত তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক এডভোকেট .খন্দকার সুজন হোসেন, বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজেদুর রহমান রাসেল, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন, গ্লোভাল টিভির সাহিদুজ্জান এবং আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশিষ ঘোষ জয়, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :