1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

রাজশাহী পৌঁছেই সমাবেশস্থলে মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌছেন।

বিকেল ৫টায় মির্জা ফখরুল রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে যান।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, শত বাধা উপেক্ষা করে এই শীতের মাঝে কষ্ট করে এই জালিম শাহী সরকারের পতন ঘটাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এরজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজ আপনারা এত বাধা উপেক্ষা করে, সরকারের রক্তচক্ষু উপেক্ষা এবং দেশের গণতন্ত্র মুক্ত করতে যেভাবে একজোট হয়েছেন তা আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করতে ভুমিকা রাখবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য  নজরুল ইসলাম, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম, চন্দন রহমান, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। শহরের মাঠরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকায় দুদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশস্থল ও আশপাশে অবস্থান নিয়েছেন। মাঠেই নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :