1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ অদম্য নারীকে সন্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:শিবালয়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরুস্কার ২০২৫’ শীর্ষক কার‌্যক্রমের আওয়াতায় শিবালয় উপজেলায় নির্বাচিত পাঁচ জন ’অদম্য নারীকে সন্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার‌্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।

সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল নাইম।

এসময় শিবালয় উপজেলা মাহিলা বিষয়ক কর্মাকর্তা তুহিনা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, শিবালয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইসমত জাহান ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী দবিরুল ইসলাম, শিবালয় থানার প্রতিনিধি উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা, অর্থনৈতিকভাবে সফল অদম্য নারী  নিপা আক্তার, সফল জননী নমেছা বেগম, সমাজ উন্নয়নে অবদান সবিতা আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর স্মরণে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে অদম্য নারী পুরুস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সন্মাননা প্রদান করা হয়।

সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরিসহ ৫ ক্ষেত্রে অবদান রাখায় ৫জন এ অদম্য নারীকে পুরুস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :