1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে ২১কেজি ইলিশ জব্দ তিন জেলের কা-রা-দন্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২১কেজি মাছ জব্দ করে তিন জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মা ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার( ১০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন শিবালয়ে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন।

এসময় যমুনা নদীর  জাফরগঞ্জ এলাকা মাছ ধরার দু’টি নৌকা, প্রায় ১লাখ মিটার কারেন্ট জাল, ২১কেজি ইলিশ মাছ এবং তিন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন।

আটককৃতরা হলো-মিলন শেখ ভাই লালন শেখ পিতা-আবু বকর শেখ এবং মজিবর রহমান পিতা আনছের শেখ সর্বসাং-তেওতা, শিবালয়,মানিকগঞ্জ। এদের মধ্যে দুজনকে এক মাসের কারাদ- এবং অপরজনকে ১৫ দিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

জব্দকৃত নৌকা দু’টি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ মাছ উপজেলার স্থানীয় এতিমখান ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয় যমুনায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন জেলেকে আটক করে ২টি নৌকা ও ১লাখ মিটার কারেন্ট জাল ২১ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় দেয়া হয়েছে। ইলিশ মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :