1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ২ নারী নিখোঁজ 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁদের কোন সন্ধান পায়নি।

বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, বাচামারা গ্রামের আব্দুল বয়াতির মেয়ে মোছা: বর্ষা খাতুন (২০) এবং একই এলাকার রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুন (১০)। এদের মধ্যে বর্ষা খাতুন অন্তঃসত্ত্বা।

স্থানীয়রা জানান, বিকেলে বাচামারা এলাকার যমুনা নদীর ঘাটে একই এলাকার পাঁচজন প্রতিবেশী এক সঙ্গে গোসলে নামেন। নদীতে প্রচন্ড স্রোতে তারা সকলেই ভেসে যাওয়া শুরু করে। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে নদীর পারে উঠতে পারলেও বর্ষা ও লামিয়া ডুবে যায়।

পরে ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টা করেও ডুবে যাওয়া দুইজনের কোন সন্ধান পায়নি ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন রাত সোয়া ১০টার দিকে বলেন, আপাতত উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে প্রচন্ড স্রোতের কারনে বর্ষা ও লামিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :