1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

আইসক্রিম বিক্রেতা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের নায়ক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জমকালো আয়োজনে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন করল কাতার। গ্রেটেস্ট শো অন আর্থ’র উদ্বোধনী মঞ্চে দেখা গেল ঘানিম আল মুফতাহকে। দুহাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। পবিত্র কোরআন পাঠও করলেন। দর্শকদের জানার আগ্রহ জাগতেই পারে, কে এই মুফতাহ?

মুফতাহ কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। জন্ম থেকেই পা নেই তার। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভুগছেন তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেই সব বাধা টপকে একাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন মুফতাহ। ২০ বছর বয়সী মুফতাহর ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। এছাড়া আইসক্রিমের ব্যবসাও রয়েছে তার।

রোববার ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান মাতান মুফতাহ। তার শ্লোক শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। প্রথমেই দেখা যায় কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুমকে। প্রথমে গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে প্রবেশ করেন মুফতাহ।

অনুষ্ঠানে কোরীয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক সংগীত পরিবেশন করেন। তার সঙ্গেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো ফিরে এলো। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। আগের বিশ্বকাপে যে সব ম্যাসকট ছিল, তাদেরও একে একে হাজির করানো হলো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :