1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ একটি অনন্য দৃষ্টান্ত: নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের উপর আলোকপাত করে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ একটি অনন্য দৃষ্টান্ত।

আজ (সোমবার-৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের (ডিআরআরএ) আঞ্চলিক কার্যালয়ে ডিআরআরএ ও নিকেতন ফাউন্ডেশন, নেদারল্যান্ডসের অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি একথা বলেন।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন, ডিআরআরএ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, নিকেতন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গত ২৫ বছর ধরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পুনর্বাসন ও সেবা দিয়ে আসছে ডিআরআরএ প্রতিষ্ঠানটি। নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ। আমরা এখানে দীর্ঘ বছর কাজ করি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।

আলোচনাশেষে অনুষ্ঠিত হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরআগে, আগত অতিথিরা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :