1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

সিংগাইরে  চেতনানাশক ঔষধ খাওয়ে  চুরি করতে গেলে জনতার হাতে চোর আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়েছেন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাওয়ে অজ্ঞান করে চুরি করার সময় রুস্তম(৫৩) সংঘবদ্ধ চোরের এক সদস্যকে স্থানীয় জনতা  আটক করে গনধোলাই দিয়ে পুলিশে দেন । এ সময় সংঘবদ্ধ চোরের ৩ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার( ৪ নভেম্বর) রাত ২ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের  চর নয়াবাড়ী গ্রামের মৃত.ছাত্তার মিয়ার ছেলে ইস্রাফিলের বাড়ী এ ঘটনা ঘটে।

আটককৃত চোর হলেন-মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মিরহাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

স্থানীয়রা জানান,সংঘবদ্ধ চোর চক্রটি দিনের যে কোন সময় সুকৌশলে রান্না ঘরে থাকা মসলা ও লবনের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। সেই মসলা ও লবন দিয়ে রান্না করা খাবার খেয়ে পরিবারের লোকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে  টাকা পয়সা স্বর্নালংকার,মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়। তারই ধারাবাহিকতা রবিবার দিবাগত রাত ২ টার দিকে জনৈক আব্দুল কাশেমের পরিবারে দু,জন অজ্ঞান ও দু,জনের হাত,পা বেধে বাড়ির মূল্যবান জিনিস চুরি করে নেয়। একই সময় পাশেই ইস্রাফিলের বাড়িতে চুরি করতে গেলে স্থানীয় পাহারাদাররা  হাতে নাতে একজনকে আটক করে গণধোলাই দেন। এসময় সংঘবদ্ধ চোরের ৩ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে  চোর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। এর আগে গত ২৮ অক্টোবর ঐ গ্রামের রনি বাড়ির ৭ জন,রসুন আলীর ৪ জন,১ নভেম্বর মালেকের  ৫ জন,আজাদের  ৪ জন,বরকতের  ৫ জন, ছত্তার আলী খানের ৫ জন,ইস্রাফিলের বাড়ির ৪ জনকে চেতনানাশক ঔষধ খাওয়ে অজ্ঞান করে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জানান,আটককৃত রুস্তমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :