
শাহজাহান বিশ্বাস: নাব্যতা সংকটেরর কারণে আরিচ-কাজিরহাট নৌরুটে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।শনিবার সকালে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী। ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট হয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে সহয যোগাযোগ ব্যবস্থ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী পার হতে আসা যানবাহন শ্রমিকদেরকে।
জানা গেছে, বিগত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে উক্ত নৌরুটের আরিচা ঘাটের অদুরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল।এমতাবস্থায় হাফ লোড নিয়ে অনেক ঝুকি পূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নদীতে দ্রুত পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরো সুরু হয়ে পড়ে। পাঁচটি ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ডুবোচরে ধাক্কা খেয়ে খেয়ে ফেরি চলাচল করায় একেবারেই ঝুকিপূর্ণ হয়ে পড়ে ফেরি সার্ভিস।এর পূর্বেও অরিচা-কাজিরহাট নৌরুটে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকে।এভাবে ফেরি সার্ভিস চালু রাখলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আংশা থাকে। বিধায় কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতেই অবশেষে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল একে বারেই বন্ধ করে দিয়েছেন। নৌপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উক্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরিচা ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন।
আটকে পড়া ট্রাক চালক আব্দুল মান্নান জানান, সে ঢাকা থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় আরিচা ঘাটে আসেন,যাবেন নাটোর।শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি আরিচা ঘাটেই ছিলেন। ফেরি বন্ধ থাকায় এখন তিনি বিকল্প পথে যাওয়ার চিন্তা করছেন বলে তিনি জানান।
ফেরিতে নদী পারাপারে একটু রেস্ট পাওয়া যায় এবং আরামদায়ক ও সহজে যাতয়াত করা যায় বলে আমরা এ রুটটি ব্যবহার করি।কিন্তু উক্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক কষ্ট হবে বলে জানিয়েছেন ওই ট্রাক চালক।
বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, নাব্যতা সংকটের শুরু থেকেই আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ড্রেজিং কাজও চলমান রয়েছে।এরপরও বিগত কয়েক দিন ধরে ফেরি ডুবো চরে ধাক্কা খেয়ে চলাচল করছিল যা অনেকটা ঝুকিপুর্ণ বিধায় গত শুক্রবার রাত ১০টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।কি নাগাদ ফেরি চালু হবে তা তিনি বলতে পারছেন না।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট কেটে গেলে আবার পূণ:রায় ফেরি চলাচল করবে বলে তিনি জানান।
Leave a Reply