1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২জনকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম. ফয়েজ উদ্দিন এ ড্রেজার ও কাটার মেশিন বিনষ্ট এবং জরিমানা করেন।

এসময় দু’ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চরতিতিল্লা গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মো. জহুরুল প্রামাণিক(৩৫), বরিশাল জেলার মেন্দিগঞ্জ থানার পূর্ব ষাটি গ্রামের কামালের ছেলে মো. রাকিবকে  এক লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ৫টি মেশিন অকেজো করা হয়।

এব্যপারে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম. ফয়েজ উদ্দিন বলেন, উপজেলার আরুয়া ইউনিয়নের পাটুরিয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ৫টি কাটার মেশিন অকেজোসহ এর সাথে জরিত দু’ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষা ও জনসার্থে এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :