
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হাসান খান, জনাব, টিটিসি মানিকগঞ্জ এর অধ্যক্ষ ফাতেমা নার্গিস,এনপিআই মানিকগঞ্জের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ,গণমাধ্যমের কর্মীবৃন্দ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের শিক্ষক কর্মকর্তা বৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply