1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

মানিকগঞ্জে শানে রেসালাত মহাসম্মেলন আলেম ওলামাদের হুসিয়ারি বাংলাদেশে অবশ্যই কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:শনিবার মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে রেসালাত মহাসন্মেলন অনুষ্ঠিত হয়েছে। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মানিকগঞ্জ জেলা শাখা উদ্যোগে অনুষ্ঠিত  শানে রেসালাত মহাসন্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনেরর মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি শাহ সাইদ নূর। সমাবেশে বক্তারা বলেন,অবশ্যই কাদিয়ানীদের বাংলাদেশে অমুসলিম ঘোষনা করতে হবে।তারা মুসলমানদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী।পৃর্থিবীর মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসুল (সাঃ) অসম্মানে কোন কথা ও কাজ কোন মুসলমান মেনে নেবে না।যদি এই শয়তানদের অবাধে এই জমিনে কাজ করতে দেয়া হয় এবং অতিদ্রুুত তাদের অমুসলিম ঘোষনা না করা হয় তবে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে।আমরা কোন আইন হাতে তুুলে নিতে চাই না কিন্তু রাসুলের সাথে বেয়াদবি আমরা বরদাশত করবো না।আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না।ধৈর্য্যরে একটা সীমা আছে ,আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারবো না।যদি কাদিয়ানীদের দ্রুত অমুসলিম ঘোষনা করা না হয় তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বক্তারা বলেন,ভারত সহ বিভিন্ন স্থানে উসকানি মূলক ভাবে বিশ্বাস মানবতার মহান দূত,প্রিয় রাসুল (সাঃ) অবমানা করা হচ্ছে ।আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবী করছি।রাসুল(সাঃ) সম্মান রক্ষায় প্রয়োজনে জিহাদ করতে হলেও আমরা করবো।

সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা হাসান জামিল, মুফতি শামসুল আরেফিন খান সাদী প্রমুখ।

অনুষ্ঠানে  পাকিস্তানের জনপ্রিয় নাশিদ শিল্পী হাবিবুল্লাহ আরমানি  নাশিদ শিল্পী মুশফিক বিন জামাল সহ স্থানীয় শিল্পীরা ইসলামী গান পরিবেশন করেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রগ্রাম।সারা দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চললেও মূল আলোচনা হয় সন্ধ্যার পূর্ব পর্যন্ত।হাজার হাজার ইসলমা প্রিয় জনতা সারা দিন অনুষ্ঠান উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :