1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

দেশের বিভিন্ন এলাকায়  মাজার ভাঙার প্রতিবাদে হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় ওলি-আউলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর-মঙ্গলবার) বেলা ১১ টার দিকে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন ঝিটকা শরীফ সার্বজনীন সূফি কল্যাণ পরিষদ।

উপজেলার বিভিন্ন দরবার থেকে আগত ভক্ত ও আশেকানরা বাসস্ট্যান্ড এলাকা থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন এলাকা প্রক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশে হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ওলি-আওলিয়াদের দেশ। ৩৬০ জন ওলি আউলিয়াদের মাধ্যমেই এদশে ইসলাম প্রচার শুরু হয়েছে। সম্প্রতি দেশেরর বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মাজার ধ্বংস করা হয়েছে। রাতের আধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। যারা মাজার ভাংচুর করছে তারা ইসলামপন্থি নয়। কারণ ইসলাম হলো শান্তির প্রতীক।

তারা বলেন, ‘যদি আর একটা মাজার ভাঙা হয়, তাহলে এদেশের ইসলামপ্রিয় মানুষেরা ঘরে বসে থাকবে না। সারদেশে প্রতিবাদের ঝড় উঠবে। যে সকল মাজার ভাংচুর করা হয়েছে তা দ্রুত সংস্কার করতে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন দরবার-এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর সাহেব জসিম মোল্লা, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ, দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী, দেওয়ান রশিদিয়া দরবার শরীফের দাউদ আহাম্মেদ চিশতী,  আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরীফের পীর সসহেব হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরীফের আরিফ সরকার ও বাঠইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খান প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন দরবার থেকে সহস্রাধিক ভক্ত ও আশেকানরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :