1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ‘ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা’এ শ্লোগান নিয়ে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার (১১ মার্চ) সকালে আরিচা ঘাট ট্রাক টার্মিনালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কল  মারুফা নাজনিন, শিবালয় উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, শিবালয় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উথুলী ও তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, মোঃ মোশাররফ হোসেন মোল্লা, মৎস্য আড়ৎ সমিতির সভাপতি আকতার খান হিরু ও মৎস্যজীবী প্রতিনিধি লক্ষণ কুমার হলদার প্রমুখ।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।

তারিফ উল হাসান বলেন, আজ ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন করা হ‌বে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে উঠার পথে কোনভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো। জাটকা আহরণ বন্ধকালে ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা নয়, সেজন্য তাদের সহায়তা দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :