1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

হরিরামপুরে মসজিদের তালা খুলে দিল উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের পিয়াজচর জামে মসজিদ কমিটির কাছে আয় ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে গ্রামবাসীর দু’গ্রুপের দ্বন্দ্বে তালা দেয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর মসজিদের তালা খুলে দিল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মসজিদের তালা খুলে দেয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুৃমন কুমার আদিত্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও রামকৃষ্ণপুর পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ” ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে তালা খুলে দেয়া হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর সমন্বয়ে চূড়ান্তভাবে মসজিদ পরিচালনার দায়িত্ব দেয়া হবে।”

উল্লেখ্য, বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মসজিদে তালা লাগানোর জন্য মসজিদ কমিটির সভাপতি আয়নাল কাজী, প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাঞ্চন বিশ্বাস ও তার ছেলে সাধারণ সম্পাদক জুলহাস বিশ্বাস ও কোষাধ্যক্ষ সামসুল দেওয়ানের বিরুদ্ধে মসজিদে তালা দেয়ার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনের সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন তালা খোলার উদ্যোগ গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :