1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি ২ নেতাসহ আটক ২৪

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ২৭ মে ২০২৫

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় আটকদের কাছ থেকে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল। আটকের বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরের (মিডিয়া) লে. কমান্ডার হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে দুই জন উপজেলা বিএনপির নেতা। এদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু রয়েছেন বলে জানা গেছে।

এদিকে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, ‘২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। অবৈধ কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

হরিরামপুর থানা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বলেন, পদ্মায় ধূলসুরা ও ইবরাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। আজ ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্ট গার্ড।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হবে। দুপরের পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :