1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সৌদি আরবের ওমরা হজ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই। শনিবার বাংলাদেশি সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার (২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)। তাদের পাসপোর্ট নম্বর (সাগর জোমাদ্দার-ঊঊ ০৮০৬০২১, মোজাম্মেল হোসাইন- ঊঐ ০০৮৭১৭৩)। তারা দুজনই সৌদি আরবে (প্রবাসে) থাকতেন।

নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার সময়ের আলোকে বলেন, ঘটনার সময় সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নিহত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে (প্রবাসে) থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।

এদিকে পরিবারের দুজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মামা-বাবা ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :