1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা বিভাগের মধ্যে অভাবনীয় সাফল্য এবং মানিকগঞ্জ  জেলার মধ্যে শ্রেষ্ট কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে সন্মননা ক্রেস্ট পেলেন মনিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার।

নানামুখী কাজ ও প্রশাসনিক চাপ ও ব্যস্ততার মাঝেও নিষ্ঠা,  সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি মাস সেরা কর্মকর্তা  হিসেবে এই স্বীকৃতি অর্জন করেন। তার এ সাফল্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে  প্রশংসিত হয়েছেন তিনি।মানকগঞ্জ জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায়, জানুয়ারি-২০২৬ হতে জুন-২০২৬বিগত ৬ মাসের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম অনুযায়ী মানিকগঞ্জ  জেলার ৭ টি উপজেলার মধ্যে শিবালয়  উপজেলা প্রথম এবং ৬৬ টি ইউনিয়নের মধ্যে আরুয়া ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেছে।

জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা  হিসেবে দায়ীত্ব গ্রহণ করেন মনিষা রানী কর্মকার।বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা তিনি।

শিবালয়ে ইউএনও’র দায়িত্ব গ্রহণ করেই মনিষা রানী কর্মকার উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবায় গতিশীলতা আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তার এই কর্মতৎপরতার বাস্তব প্রতিফলন ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

প্রশাসনিক দক্ষতা ও সেবামুখী মনোভাবের কারণে  স্বল্প সময়ের মধ্যেই তিনি শিবালয় উপজেলার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি মূলত শিবালয় উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং জনগণের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। তাই আমার কাজে যারা সহযোগীতা করেছে আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।

ভবিষ্যতেও সেবা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করতে কাজ অব্যাহত থাকবে। জনগণকে হয়রানিমুক্ত ও সহজভাবে সেবা প্রদান নিশ্চিত করে যাবেন বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :