
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।
এতে বক্তব্য রাখেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার মো. ফরহাদ আলম, জেলা বিএনপির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন,যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উলাইল ইউপি চেয়ারম্যান কৃষকদলের সভাপতি মো.আনিছুর রহমান, ছাত্র প্রতিনিধি মো.নাহিদুর রহমান, কামরুল হাসান, আহত জুলাই যোদ্ধা মো.হাছান, এসএম আমিরুল ইসলাম এবং মো.তুষার প্রমুখ।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, জুলাই শহিদ দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবজ্জল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া আলোচনায় আরো অংশ নেন উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। আলোচনা সভার শেষে জুলাই আন্দোলনের নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবালয়ের রূপসায় শহীদ রফিকের কবর জিয়ারত করা হয়।
Leave a Reply