1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন শিবালয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ঐতিহাসিক জুলাই শহিদ দিবস আজ হরিরামপুরে প্রেম করে বিয়ে করায় ছেলের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ শিবালয়ে পূবালী ব্যাংকের কেশলেস কাযর্ক্রমের উদ্বোধন শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম এনপিআই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা

দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের ওয়াশরুম কিচেন রুমের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে

১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রেসক্লাবের মূল ভবনের পাশে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির (ADP) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ওয়াশরুম ও কিচেন রুমের নির্মাণ কাজের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।

​উন্নয়ন কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান সভাপতি মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালমান খান, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম,সাংবাদিক আমিনুল ইসলাম এবং যুবদল নেতা মাহাফুজুর রহমান তারা প্রমুখ।

​উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন সাংবাদিকদের উদ্দেশে বলেন,​“সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা এলাকার নানা সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাদের কাজের পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, নতুন এই সুযোগ-সুবিধার ফলে গণমাধ্যমকর্মীরা আরও স্বাচ্ছন্দ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। আগামীতেও প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

বক্তব্য শেষে ইউএনও ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রেজাউল করিমকে উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :