1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বৃক্ষরোপন করা হয়।

শুক্রবার ঢাকা-আরিচা মহসড়কের পাশে শিবালয় উপজেলা কৃষক দলা এ বৃক্ষ রোপন কর্মসুচির আয়োজন করেন।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় রাস্তার পাশে ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো.আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, যুবদল নেতা শহীদুল ইসলাম, মহিলা দল নেত্রী লুৎফুন নাহারসহ দলীয় নেত্রীবৃন্দ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :