1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

মানুষের সাথে ফসলেরও রোগবালাই বাড়ছে:নাজমুন আরা সুলতানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মানুষের যেমন রোগবালাই বাড়ছে, ফসলেরও তেমন রোগবালাই বাড়ছে। একই সাথে আমাদের ফসল  পাদনের যে মুল বিষয় মাটি, তার পরিমানও কমে আসছে  এবং মাটির স্বাস্থ্যও নষ্ট হচ্ছে। সেদিক দিয়ে কেবল মাত্র পরিবেশগত বিষয়, না এর জন্য আমরা অনেকখানি দায়ী। বিষয়গুলো কিন্তুু আমাদের আলোচনা করতে হবে।

সোমবার(২০ জুলাই) শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে ’পার্টনার কংগ্রেস’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা জেনে, না জেনে হোক এবং অতি উৎসাহী হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত নিজের পায়ে কুড়াল মেরে যাচ্ছি। আমরা ভাবছি হয়তি অতিরিক্ত বালাই নাশক ঔষুধ, কিটনাশক বা সার অতিরিক্ত ব্যবহারে আমাদের ফসল খুব ভাল হবে। এই অতিরিক্ত কীটনাশক ব্যাবহারে অপকারি কীটপতঙ্গ মারা তা ঠিক আছে। কিন্তুু এর সাথে জমির কিছু প্রয়োজনীয় কীটপতঙ্গও থাকে সেগুলোও মারা যাচ্ছে এবং মাটির স্বস্থ্যও নষ্ট হচ্ছে।

আপনি একজন অসুস্থ্য মানুষের কাছ থেকে কিন্তু ভাল কাজ আশা করতে পারেন না। তাকে আপনি যতই ইন্সেপায়ার করেন, সে কিন্তু আপনার কাঙ্খিত কাজ করে দিতে পারবে না। মাটির কাছ থেকে কি করে আশা করেন? আপনি মাটিকে অসুস্থ্য করে ফেলছেন, আশা করছেন মাটি আপনাকে ভাল ফসল দিবে। আপনি বেশী বেশী করে তাকে সার দিচ্ছেন। তাতে মাটির আরো বেশী বদহজম হচ্ছে। এটাই হচ্ছে সোজা বাংলা যে, বদহজম হচ্ছে, মাটি আর পারছে না আপনাকে ফসল দিতে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মানিষা রানী কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহজাহান সিরাজ।

স্বাগত বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, কৃষক নাজমুল হোসেন এবং মহিলা কৃষক মুক্তা আক্তার প্রমুখ।

সবশেষে কৃষি পন্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর শিবালয় উপজেলা পরিষদ কর্তৃক প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :