1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :

সাগরে ভেসে থাকা সহস্রাধিক অভিবাসী উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৮০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সাগরে ভেসে থাকা অভিবাসীদের উদ্ধারে শনিবার (১১ মার্চ) অভিযান চালায় ইতালির কোস্ট গার্ড। এ অভিযানে ১ হাজারেরও বেশি অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে কালাব্রিয়ার কাছে ৩টি অভিবাসী নৌকা আটকে যায়। এর মধ্যে কোস্ট গার্ডের একটি জাহাজ ৫৮৪ জন মানুষকে রেগিগয়ো কালাব্রিয়াতে নিয়ে যায়। আরেকটি জাহাজ ৪৮৭ জনকে বহনকারী মাছ ধরার নৌকাকে ক্রোতোনে বন্দরে নিয়ে আসে। গত ২৬ ফেব্রুয়ারি এই ক্রোতোনের কাছেই একটি নৌকা ডুবে প্রাণ হারান ৭৪ জন অভিবাসী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আরও ২০০ অভিবাসীকে সিসিলি উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রোববার কাতানিয়ায় নিয়ে যাওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, গত বুধবার থেকে ৪ হাজারেরও বেশি মানুষ ইতালিতে প্রবেশ করেছেন। যেখানে গত বছরের পুরো মার্চে মাত্র ১ হাজার ৩০০ জন দেশটিতে প্রবেশ করতে সমর্থ হয়েছিলেন। ইতালির বর্তমান সরকার অভিবাসীদের ঢল ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপও নিয়েছিল তারা। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা থামাতে পারছে না তারা।

শুক্রবার বিভিন্ন স্থানে ৮টি উদ্ধারকারী জাহাজ পাঠায় ইতালির কোস্ট গার্ড। গত ২৬ ফেব্রুয়ারির মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য নৌবাহিনীর একটি টহল জাহাজও মোতায়েন করা হয়।

এদিকে ফেব্রুয়ারির ওই জাহাজডুবিতে মানুষের মৃত্যু হওয়ার ব্যাপারে ইতালির সরকারের কোনো খামখেয়ালি ছিল কি না সে বিষয়টি এখন তদন্ত করছেন দেশটির কৌঁসুলিরা। তবে খামখেয়ালির বিষয়টি অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি এ ঘটনার জন্য মানব পাচারকারীদের অভিযুক্ত করেছেন।

মেলোনির মন্ত্রিসভা বৃহস্পতিবার মানব পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর জেলের বিধান রেখে একটি আইন উত্থাপন করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী মেলোনি কথা দিয়েছেন, বৈধভাবে যেন অভিবাসীরা আসতে পারেন সে জন্য ব্যবস্থা নেবেন তিনি।

ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে বারবার বিপজ্জনক যাত্রা করছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতিনিয়ত নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশ করতে গিয়ে বিপদে পড়েছেন তারা। অবৈধ পথে ইউরোপগামী নৌকার অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ইতালির উপকূলে নিয়মিত উদ্ধার অভিযান চালায় দেশটির কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :