1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শিবালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়াল গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার বেওথা এলাকা থেকে মানিকগঞ্জ সদর ও শিবালয় থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আওয়ালকে আটক করা হয়। শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মো.আমজাদ মৃধা ছেলে মো. রাকিব হাসনাত আওয়াল।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠণ ছাত্রলীগের শিবালয় উপজেলা শাখার সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গত ১৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :