1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শাকিবের কাছ থেকে পাওয়া জয় আমার কাছে সবচেয়ে বড় গিফট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪১৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে ঢাকা ফিরেছেন। যুক্তরাষ্ট্রে শাকিব খান-অপু বিশ্বাস তাদের সন্তান জয়কে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গা ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে মনে হয় যারা আমেরিকা গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা তাদের কাছে বেড়ানোর জায়গা বলে মনে হবে।

যুক্তরাষ্ট্রে শাকিব-জয় বন্ধুর মতো সময় কাটিয়েছেন জানিয়ে এ চিত্রনায়িকা বলেন, তাদের (শাকিব-জয়) মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো! তো দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, এর চেয়ে সুন্দর পৃথিবীতে তো আর কিছু হয় না। আমেরিকা গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মধ্যে।

ছেলে কর্তৃক বাবাকে ফতুর করা প্রসঙ্গেও কথা বলেন অপু। তার বক্তব্য হলো, ‘ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত। জয়ের একটি স্বভাব হলো- কোনো কিছু দেখলে স্ক্রু-ড্রাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করা। জানার চেষ্টা করা।

জয়কে তো অনেক কিছুই কিনে দিলো তার বাবা, মাকে কি গিফট দিয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন,  যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলা হয়, তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :