1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

রাজবাড়ীর পদ্মায় পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২১২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি দিন দিন বাড়ছে। গত চার দিনে সেখানে পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার। এতে উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে।

প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে দৌলতদিয়া ফেরিঘাটসহ পাশের তিনটি গ্রাম এলাকায় নদীর পাড় ভাঙন দেখা দিয়েছে। স্রোতের মুখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ফের পানি বাড়ছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। এ নিয়ে গত চার দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার পানি বাড়ল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বেড়ে গোয়ালন্দ উপজেলা এলাকার নদীতীরবর্তী দেবগ্রাম, দৌলতদিয়া, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে।

পথঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে যাতায়াত করছে অনেক গ্রামের মানুষ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির পাশাপাশি নদীতে প্রবল স্রোতে বইছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে ফেরি পারাপারে এখন স্বাভাবিকের চেয়ে সময় অনেকটা বেশি লাগছে।

ফেরিঘাট রক্ষায় সেখানে বালুভরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে বিআইডাব্লিউটিএর কর্মীরা। স্রোতের পাশাপাশি এভাবে পানি বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে।

বিআইডাব্লিউটিএ-এর আরিচা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, পদ্মায় বয়ে যাওয়া প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে দৌলতদিয়া ফেরিঘাটসহ পাশের তিনটি গ্রাম এলাকায় নদীর পাড় ভাঙছে। ফেরিঘাট রক্ষায় সেখানে বালুভরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে বিআইডাব্লিউটিএ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :