1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

মিঠুনের চেয়ে বেশি আয় ছিল মেকআপ আর্টিস্টদের!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অভিনয়ের শুরুর দিকে বেশ সংগ্রাম করতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। আজকের এই অবস্থানে আসতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। জানা যায়, প্রথম দিকে মিঠুনের চাইতে বেশি পারিশ্রমিক পেতেন তার মেকআপ আর্টিস্টরা!

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন মিঠুন। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জেতেন তিনি। কিন্তু তাতেও খুব বেশি ভাগ্যবদল হয়নি অভিনেতার। ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা জানান, ১৯৭৯ সালে যখন তিনি বাসু চট্টোপাধ্যায়ের ‘প্রেম বিবাহ’ ছবিতে অভিনয় করছেন। তখন তার চাইতেও বেশি আয় করত সেটের মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টরা।

এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘আমি ৫ হাজার টাকা পেয়েছিলাম অভিনয় করে। আমার সহায়ক শিল্পীরা ৭ হাজার পাঁচশো থেকে ৮ হাজার। তখন ৫ হাজার টাকা আমার কাছে ৫ কোটি টাকার সমান ছিল। পেয়িং গেস্ট হিসেবে মাসে ৭৫ টাকা দিতে হতো। একটা ট্রাউজার্স আর দুটো জামা ছিল আমার। কীভাবে যেন দুটো জুতো জোগাড় করেছিলাম।’

অতীতের সংগ্রামের দিনগুলোর কথা বলতে গিয়ে মিঠুন উল্লেখ করেছেন, ‘একজন পরিচালক বলেছিলেন, আমি যদি হিরো হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। পরে অবশ্য তিনি আমায় নিয়ে ছবি করেন, হিট হয় সেটি। তবে তিনি যে আমায় একটা সময় অসম্মান করেছিলেন, আমারও খারাপ লেগেছিল, এটা আমি তাকে বুঝতে দিইনি।’ তবে সেই পরিচালকের নাম প্রকাশ করেননি অভিনেতা।

উল্লেখ্য, ১৯৮২ সালে বাব্বর সুভাষ পরিচালিত ‘ডিস্কো ড্যান্সার’ ছবিটি মিঠুনকে বলিউডে প্রতিষ্ঠা পাইয়ে দেয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আগামীতে তাকে সানি দেওল এবং সঞ্জয় দত্তের সঙ্গে ‘বাপ’ ছবিতে দেখা যাবে। মিঠুন চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ব্যবসাসফল সিনেমা ‘প্রজাপতি’ ছবিতে। এতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :