1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু, ৩০ নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ জন এখনও নিখোঁজ আছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আটজনকে। খবর বিবিসির। উদ্ধারকারী একটি দল বিবিসি বার্মিজকে বলেছে, নৌকাডুবিতে প্রাণ হারানো রোহিঙ্গাদের মধ্যে ১৩ জন নারী এবং ১০ জন পুরুষ।

রাখাইনের রাজধানী সিত্তের কাছে সাগরে নৌকাটি বড় একটি ঢেউয়ের কবলে পড়েছিল। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা সাগরপথে নৌকায় করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। গত রোববার নৌকাটি ভেঙে গেলে চালক ও কর্মীরা পালিয়ে যান। পরে নৌকাটি ডুবে যায়। কিছু মরদেহ অন্য নৌকায় করে উদ্ধার করা হয়েছে। আবার কিছু মরদেহ তীরে ভেসে এসেছে।

বেঁচে যাওয়া আরোহীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে পাচারকারীরা তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৪ হাজার ডলার করে নিয়েছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ও নিপীড়নের শিকার হয়। সে সময় প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ছাড়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে থেকে গেছে, ২০২১ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তাদের অনেকে ঝুঁকি নিয়ে সাগরপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে।

প্রতি বছরই হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে থাকে। মাছ ধরার নৌকায় গাদাগাদি করে বসে আন্দামান সাগরে দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা সবসময়ই ঝুঁকির। তবে বছরের এ সময়ে ঝড়ো মৌসুমের কারণে ঝুঁকির মাত্রা অনেক বেশি থাকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :