1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

মানিকগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে মোঃ মুন্নাফ হোসেন(৩৯)নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদাল।একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করা হয়ছে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার প্রমানিত হলে, তাকে ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ওই বিচারক।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডিত মুন্নাফ হোসেন জেলার সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার শিবপুর এলাকা মাদক বিক্রয় ও ক্রয় করার সময় ১০০ গ্রাম হেরোইন ও ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ হোসেনকে আটক করা হয়। পরে এ ঘটনায় এসআই মোঃ ওবাইদুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানার মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.মাসুদ রানা শামীম তদন্ত শেষে মুন্নাফ হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩ এপ্রিল আদালতে চার্শিট দালিখ করেন। মামলায় উভয়পক্ষ্যের যুক্তিতর্ক শেষে ৮ জনের স্বাক্ষগ্রহণের মাধ্যেমে আসামী উপস্থিতে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

এই মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপীলের কথা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :