1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মমালা: ৪ দিনের বিমান শেষ, ফের আদালতে মমতাজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায়  চার দিনের রিমান্ড শেষে পুলিশি কড়া নিরাপত্তায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আদালতে তোলার সময় মমতাজকে ফুরফুরে মেজাজে দেখা যায়।

শুক্রবার (৩০ মে) সকালে সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মমতাজকে। মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আজকে মমতাজকে আদালতে আনা হলে আগের দুই দিনের মত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি।

 কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, ‘সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠানো নির্দেশ দেন আদালতের বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :