1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

মানিকগঞ্জে‌ মহান মে দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে মানিকগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল নয়টায় জেলা প্রশাসনের আয়োজনের একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মানিকগঞ্জ জেলার উপমহাপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এ বি এম শামছুন্নবী তুলিপ, শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট আউলাদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মো. শাহানুর ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক প্রতিনিধি, সেইফটি কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক সমিতি, রিক্সা চালক শ্রমিক সমিতিসহ অরাজনৈতিক সংগঠন মে দিবস সফল করতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে র্যালি ও আলোচনা সভা করেছে।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ওলিয়ার রহমান খান, রিকশাচালক শ্রমিক সমিতির উপদেষ্টা শাহাদাত ত হোসেন টিপু, সভাপতি খবিরউদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াসহ শ্রমজীবী হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :