1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৮০ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার মানরা ও উচুটিয়া এলাকায় পুলিশ লাইনের সামনে অবরোধ করে । আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার উচুটিয়া এলাকায় পুলিশলাইন্স ও মানরা এলাকার কয়েকশ ছাত্র-ছাত্রী মহাসড়ক অবরোধ করে। এসময় তারা মহাসড়কে চলাচলকৃত যানবাহন ঘুরিয়ে দেয়। পুলিশ অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেওয়া অনুরোধ করলেও তারা অবরোধ অব্যাহত রেখেন।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে শহরের খালপার এলাকায় ছাত্রদল-যুবদলের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বেলা ১১টার দিকে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। পরে তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া যুবলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক যায়যায়দিনের মানিকগঞ্জ প্রতিনিধি। আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর সেওতা এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় খালপাড় এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। পরে সেওতা এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগ-যুবলীগের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ সংঘর্ষ হয়। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :