1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী সিগন্যাল ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৩০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়,ওই কমিটি একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার কাজ শুরু করেছে।

শনিবার প্রাথমিক ভাবে খতিয়ে দেখার পর রেল দপ্তরের কাছে আধিকারিকেরা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে কার্যত সিগন্যাল ব্যবস্থাকেই দায়ী করা হয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে,ঘটনার পরেই বিভিন্ন বিভাগের আধিকারিকেরা ওই দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যান। প্রাথমিক রিপোর্ট জমা দেন। সেখানে দুর্ঘটনা প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ‘আপ মেন লাইন’ দিয়ে যাওয়ার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসের। প্রায় একই সময়ে ‘ডাউন মেন লাইন’ দিয়ে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের। ওই দু’টি ট্রেনের কোনওটিরই বাহানগা বাজার স্টেশনে দাঁড়ানোর কথা নয়। তাই ‘থ্রু’ চলে যাওয়ার জন্য দু’টি ট্রেনেরই সিগন্যাল দিয়েছিলেন স্টেশনের সহকারী স্টেশনমাস্টার। তার আগেই তিনিই প্যানেল থেকে সিগন্যাল দিয়ে তার আগে দু’টি মালগাড়িকে ‘ডাউন’ ও ‘আপ’ লুপলাইনে দাঁড় করিয়েছিলেন। সঠিক সময়ে করমণ্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বাহানগা বাজার স্টেশনের কাছাকাছি আসে।

সিগন্যাল সবুজ দেখে দু’টি ট্রেনই নির্দিষ্ট পথে এগিয়ে যায়।তাদের আরও দাবি,এর পরেই আপ মেন লাইনের ‘১৭এ পয়েন্ট’ থেকে লুপ আপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল। তার পর সেটি সজোরে ধাক্কা মারে ওই লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে। বেলাইন হওয়া করমণ্ডলের অন্তত ১৭টি বগি ছিটকে পড়ে এ দিক-ও দিক। তার ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওয়াগনের উপরে।ঠিক তখনই ডাউন মেন লাইনে ঢুকে পড়েছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। বেলাইন হওয়া করমণ্ডলের কয়েকটি কামরা সেই লাইনের উপর গিয়ে পড়ে। তার জেরে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের দু’টি কামরা বেলাইন হয়ে যায়।যার জন্য প্রাথমিক ভাবে রেল দায়ী করছে সিগন্যাল ব্যবস্থার ক্রটিকেই।

যদিও বা এদিন দুর্ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘গতকাল শুক্রবার, রাতেই এই দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবে। দক্ষিণ-পূর্ব বিভাগের রেলওয়ে সেফটি কমিশনার স্বতন্ত্র ভাবে তদন্ত করবে।

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮৩ জন। আহত হয়েছ্বেন প্রায় ৯০০ ব্যক্তি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :