1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতার বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ।

ইসমাইল থাওয়াবতা বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থার পতনের কারণে কয়েকদিন ধরে নিহতের সংখ্যা আপডেট করা হয়নি। ধ্বংসস্তূপের নিচে এখনো এক হাজার ৮০০ শিশুসহ তিন হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছেন। চিকিৎসক, নার্স ও প্যারামেডিক মিলিয়ে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে সিভিল ডিফেন্স দলের ২২ সদস্যকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ইসরাইলের হামলায় ৫১ সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি, যাদের ৭৫ শতাংশই নারী ও শিশু। প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

ইসমাইল থাওয়াবতা আরও জানান, ইসরাইলি বাহিনী কমপক্ষে ৫৭টি মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে এবং ১৬৫টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চার্চ ধ্বংস হয়েছে কমপক্ষে তিনটি।

গত ৪২ দিনের এই হামলায় এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরাইল। সুত্র: সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :